বীর মুক্তিযোদ্ধা মোঃআজহার হোসেন.
চলে গেলেন না ফেরার দেশে দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী মোঃ মাইনুদ্দিন।মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বংখুরি গ্রামের এই বীর মুক্তিযোদ্ধা ২২শে মার্চ ২০২৬, রবিবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাজা নামাজ একইদিন বিকাল ৩টা ৩০ মিনিটে নিজ গ্রাম বংখুরিতে তার বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়। জানাজায় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. মইন সাদিক এবং মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।আছরের নামাজের পর জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাজা ও দাফন কার্যক্রমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, মোঃ শাহাদাত হোসেন, মোঃ মুসলেম উদ্দিন মিঠু, মোহাম্মদ এমদাদ, আব্দুল হামিদ, মোঃ শামসুল হকসহ অনেকে।মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে।