রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের ইফতার ওদোয়া মাহফিল

মোঃগোলজার হোসেন হীরা,বিশেষ প্রতিনিধি.

রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ মার্চ) নগরীর শাহ মখদুম কলেজের হলরুমে এ আয়োজন করা হয়।রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি সরকার শরীফুল ইসলাম শরীফুলের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী থেকে প্রকাশিত সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, বিশেষ অতিথি শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস.এম. রেজাউল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, চেম্বার পরিচালক সাইফুল ইসলাম হিরক। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্যজীবী পরিষদের চেয়ারম্যান সোলাইমান, সিনিয়র সাংবাদিক আব্দুর সবুর,রাজশাহী প্রেক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার অন্তুু,সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটনসহ রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু কাওসার মাখন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু,অর্থ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম, রাজীব আলী, ও রউফ উদ্দীন রাফি। এ ছাড়াও প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।দোয়া মাহফিলে বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পরিশেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । ইফতার শেষে সাংবাদিকরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশে সময় কাটান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *