ফুলপুরে ইয়াবাসহ দুই কারবারি আটক

মোঃফজলুল হক নয়ন,ফুলপুর ময়মনসিংহ.

ফুলপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো উপজেলার কাজিয়াকান্দা এলাকার মোঃ শাহজাহান মিয়ার ছেলে রাসেল (৩৬)মোঃ মকবুল হোসেনের ছেলে সোহানুর রহমান সোহান (২৫)গতকাল সন্ধ্যায় পৌর এলাকার গোলচত্বর থেকে তাদের আটক করে পুলিশ।আজ মাদকদ্রব্য আইনের মামলায় তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।উল্লেখ্য যে অভিযানে আটক সোহানুর রহমান সোহানের বিরুদ্ধে ফুলপুর থানায় ১টি হত্যা মামলা সহ ৬ টি মাদক মামলা এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক মামলা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *