চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাহবুবুর রহমান পিংকু, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।।
নোয়াখালীর চাটখিল পৌরসভায় মেয়র প্রার্থী মোঃ মাসুদ রানার উদ্যোগে হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চাটখিল উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
মাসুদ রানা চাটখিল পৌর যুবদলের আহ্বায়ক। তিনি পৌরসভার সুন্দরপুর ৩ নম্বর ওয়ার্ডের রিয়াজ উদ্দিন কারিগর বাড়ির মকবুল আহমেদের একমাত্র সন্তান। ছাত্ররাজনীতি থেকেই তার রাজনৈতিক জীবনের সূচনা। তিনি নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, চাটখিল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র প্রার্থী মোঃ মাসুদ রানা, সঞ্চালনা করেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক রিয়াজ।
প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, সাংবাদিক হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, ফখর উদ্দিন ফিরোজ, তারেক আজিজ শিপন, পৌরসভা যুবদলের সদস্য সচিব সুমন আহমেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন লন্টু, পৌরসভা ছাত্রদলের সভাপতি আনিসুল ইসলাম ভুঁইয়া রিগ্যান, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিন্টু গাজী এবং কলেজ ছাত্রদলের সভাপতি শাওনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং কোরআনের আলো সমাজে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাসুদ রানার এই ব্যতিক্রমী ও মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত বক্তারা।