ঈদে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা, পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উৎসবের প্রস্তুতির পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিনে দেশের পাঁচটি বিভাগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ২০ ও ২১ মার্চ বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তরাংশে ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে।পাঁচ দিনের পূর্বাভাস:১৮ মার্চ (বুধবার): সিলেটের কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।১৯ মার্চ (বৃহস্পতিবার): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। অন্যত্র আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।২০-২১ মার্চ (শুক্রবার ও শনিবার): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের বেশ কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের বিচ্ছিন্ন স্থানে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *