পানি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় দিনাজপুরে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ

দেশব্যাপী নদী-নালা-খাল-বিল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে আজ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে কদাল নিয়ে খালের মাটি কাটার মাধ্যমে খাল খননের শুভ সূচনা করেন। এ সময় তিনি খালের পাড়ে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন।উদ্বোধন ও বৃক্ষরোপণের পর প্রধানমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় এবং দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন। এই কর্মসূচির লক্ষ্য দেশের নদী-নালা-খালগুলির পুনঃখনন এবং জল সংরক্ষণ নিশ্চিত করা, যা কৃষি ও পরিবেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।এই পদক্ষেপের মাধ্যমে পানি নিস্কাশন, বন্যা নিয়ন্ত্রণ এবং স্থানীয় কৃষি ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *