অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, প্রধান কার্যালয় ও রাজশাহী জোনাল কমিটি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর উদ্যোগে বৃহস্পতিবার এক ইফতার পার্টির আয়োজন করা হয়। উক্ত ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, জনাব মোঃ রফিকুল আলম চৌধুরী, এবং ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রধান কার্যালয় ও জোনাল কমিটির সম্মানিত সভাপতি, জনাব মোঃ আব্দুর রাজ্জাক, উপ-মহাব্যবস্থাপক (অবঃ), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।উক্ত মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন এবং দোয়া পরিচালনা করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পেশ ইমাম, জনাব মাওলানা মোঃ সাইদুর রহমান।