গাজীপুরের কালিয়াকৈরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

শেখ মফিজুর রহমান,স্টাফ রিপোর্টার.

গাজীপুরের কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকায় বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করেছে স্থানীয় লোকজন।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে একটি অটোরিকশায় করে ওই যুবক এলাকায় আসে। তার সঙ্গে থাকা একটি বস্তা দেখে সন্দেহ হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে বস্তা খুলে ভেতরে একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পায় তারা।এ সময় যুবকের কাছে নাম-ঠিকানা বা মরদেহটি কোথা থেকে এনেছে—সে বিষয়ে জানতে চাইলে সে কোনো কিছুই বলতে পারেনি। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং যুবককে হেফাজতে নেয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *