ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনারে সংঘর্ষ: রুমিন ফারহানার কর্মীদের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা ও হামলার অভিযোগে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করার পর এবার উল্টো রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা হয়েছে।সরাইল থানায় মামলাটি করেন বিএনপি নেতা আনোয়ার হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ম্যানেজার তামিম মিয়া।মামলার অভিযোগে বলা হয়েছে, সরাইল শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দেওয়ার সময় বিএনপি নেতাকর্মী এবং রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা যার যার স্লোগান দিতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে রুমিন ফারহানার সমর্থকরা হামলা চালান।এদিন বিকেলে তারা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং তার বাড়ির সামনে ১৭ জনসহ ১০০-১৫০ জনকে গালাগাল করেন। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ করতে গেলে তামিম মিয়াকে মারধর করা হয় এবং নগদ টাকা নেওয়া হয়। মামলায় বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শহীদ মিনারে প্রশাসনের সামনে এই ঘটনা ঘটেছিল ২১ ফেব্রুয়ারি রাতের সময়। হামলায় রুমিন ফারহানার কর্মী আহাদ আহত হন। এ ঘটনায় শ্রদ্ধা জানাতে ব্যর্থ হয়ে রুমিন ফারহানাকে ঘটনাস্থল ত্যাগ করতে হয়। পরে রাতে রুমিন ফারহানার সমর্থকরা সড়ক অবরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *