রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা বাস্তবায়নে উপ-কমিটি গঠন

মোঃগোলজার হোসেন হীরা,বিশেষ প্রতিনিধি.

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে ‘নীতিমালা-২০১২’ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে ১০ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক আফিয়া আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাইভেট কোচিং সেন্টার পরিচালনা-সংক্রান্ত এ উপ-কমিটির অনুমোদন দেওয়া হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য শিক্ষাব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে এবং শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থায় ‘নীতিমালা-২০১২’ কার্যকরভাবে বাস্তবায়ন, কোচিং সেন্টার মনিটরিং এবং অনিয়ম প্রতিরোধে এই কমিটি কাজ করবে।পদাধিকারবলে জেলা শিক্ষা অফিসারকে সভাপতি এবং ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়েছে।অন্যান্য সদস্যরা পদাধিকারবলে হলেন— রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজর অধ্যক্ষ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজর অধ্যক্ষ, রাজশাহী কলেজিয়েট স্কুলর প্রধান শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদর প্রধান শিক্ষক, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক এবং হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক।এ বিষয়ে উপ-কমিটির সদস্যসচিব গোলাম মোস্তফা মামুন বলেন, “রাজশাহী দীর্ঘদিন ধরেই শিক্ষা নগরী হিসেবে পরিচিত। এখানে শিক্ষার মান, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই শিক্ষার্থীরা বিদ্যালয়েই পূর্ণাঙ্গ ও মানসম্মত শিক্ষা পাক, অতিরিক্ত কোচিংয়ের ওপর নির্ভরশীল না হোক।”তিনি আরও বলেন, “এই কমিটি নিয়মিত তদারকি করবে, অভিযোগ গ্রহণ ও যাচাই-বাছাই করবে এবং প্রয়োজন হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সুপারিশ করবে। অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পাঠদান জোরদার হবে এবং শিক্ষার্থীরা আর্থিক চাপমুক্ত পরিবেশে শিক্ষাগ্রহণের সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *