ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নে সেলাই মেশিন বিতরণ

মো:ফজলুল হক নয়ন.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মোতাহার হোসেন তালুকদার এ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন।এ সময় তিনি বলেন, “নির্বাচনের আগে নারীদের কর্মসংস্থানের কথা দিয়েছিলাম। বিএনপি কথা দিয়ে কথা রাখার দল। আমরা বেহেশতের টিকিট দেওয়ার লোভ দেখিয়ে ভোট নেই না। বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অচিরেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে—আমরা খুব শিগগিরই ফ্যামিলি কার্ড চালু করবো।বিএনপি কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। কথা দিয়েছিলাম সেলাই মেশিন দেবো। নির্বাচনে পরাজিত হলেও আপনাদের দেওয়া কথা আমরা ভুলে যাইনি।”অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *