অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান আজ তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে এক বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন।প্রেস উইং সূত্রে জানা গেছে, সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দায়িত্বকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে জাতীয় সংসদ নির্বাচনকালে দায়িত্বশীল ও কার্যকর সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এই সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বেসামরিক ও সামরিক নেতৃত্বের পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সমন্বয়ের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।