মোঃফজলুল হক নয়ন.
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুপসি বিহারাঙা গ্রামে ভাতিজার হাতে চাচা মোতালেব মিয়া (৪২) হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর সহায়তায় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে ফুলপুর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের আটক করে। পরবর্তীতে তাদের থানায় নিয়ে আসা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ফুলপুর থানা, ময়মনসিংহ।