দুর্বৃত্তদের ককটেল বোমার শব্দে আতঙ্কিত গোপালগঞ্জ শহরবাসী

দুর্বৃত্তদের ককটেল বোমার শব্দে আতঙ্কিত গোপালগঞ্জ শহরবাসী ।
মোহাম্মদ চানমিয়া সিকদার ( স্টাফ রিপোর্টার )
নির্বাচনের ঠিক কয়েক ঘন্টা আগে মুহুর মুহুর ককটেল বোমার শব্দে আতঙ্কিত গোপালগঞ্জ শহরবাসীসহ গ্রামের বিভিন্ন সাধারণ ভোটারেরা। কি হচ্ছে গোপালগঞ্জ নির্বাচন কেন্দ্রিক পূর্ববর্তী সময়ে এমনটাই এখন ভাবনার প্রথম সারিতে এসে দাঁড়িয়েছে গোপালগঞ্জ সর্বস্তরের সাধারণ ভোটারদের চিন্তা চেতনার জায়গায়। রাত পোহালেই ভোট ভোটকেন্দ্রে কি যাবে সাধারণ ভোটারেরা এমনটাই এখন প্রশ্ন হয়ে জনগণে মনে ভয় ভীতি ও আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে। তবে গোপালগঞ্জ জেলা প্রশাসন বলছে নির্বাচন কেন্দ্রিক পূর্ববর্তী সময়ে এগুলো একেবারেই স্বাভাবিক ঘটনা তবে একথার পক্ষে সাই মিলছে না এমনটাই ধারণা করা হচ্ছে বিভিন্ন এলাকার তথ্যের বরাত দিয়ে । ভয় আতঙ্কের শহর এখন গোপালগঞ্জ । গত ১১/২/২৬ ইংরেজি তারিখে আনুমানিক সন্ধ্যার পর হতে রাত বারোটার মধ্যবর্তী সময়ের মধ্যে শহর গ্রামে ককটেল বোমা হামলার ঘটনা ঘটেছে তবে এ ঘটনায় কোন প্রকার হতাহত বা ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর রয়েছে জেলা প্রশাসনের সুদিক-নির্দেশনা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এমনটাই জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *