চাঁপাইনবাবগঞ্জ–৪৪/২: শান্তিপূর্ণ ভোটের অপেক্ষায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, মোঃনুরুজ্জামান.

আগামী১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ–৪৪/২ আসনের ভোটগ্রহণ। প্রচার-প্রচারণা শেষ হওয়ায় এলাকায় এখন নির্বাচনী নীরবতা বিরাজ করছে। তবে ভোটের আগের রাতেও প্রার্থী ও ভোটারদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা।এই আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন—মু. খুরশিদ আলম — লাঙ্গল প্রতীক,

মু. মিজানুর রহমান — দাঁড়িপাল্লা প্রতীক,

মো. আমিনুল ইসলাম — ধানের শীষ প্রতীক,

মো. ইব্রাহিম খলিল — হাতপাখা প্রতীক,

মো. সাদেকুল ইসলাম — কাস্তে প্রতীক।

প্রার্থীরা শেষ দিন পর্যন্ত গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সমর্থন চেয়েছেন। এখন তাদের ভাগ্য নির্ধারণ হবে ব্যালটের মাধ্যমে।নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, মোট ১৮৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী মাঠে অবস্থান নিয়েছে।এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৫৬,৩৬৯ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা কিছুটা বেশি, যা ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।ভোটের আগের সন্ধ্যায় বিভিন্ন বাজার ও চায়ের দোকানে ভোট নিয়ে আলোচনা ছিল সরব। এক ভোটার বলেন, “আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে।”এখন সবার নজর আগামীকালের ভোটগ্রহণে—কেমন হবে ভোটের হার এবং কার পক্ষে যাবে জনমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *