সারা চৌদ্দগ্রামের বিএনপি এখন ইস্পাত কঠিন ঐক্য ধারণ করেছে : কামরুল হুদা

ঈমাম হোসেন শরীফ.

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডের চান্দিশকরা গ্রামের পাটোয়ারী বাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।সোমবার ৯ফেব্রুয়ারি বাদ এশা অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী মোঃ কামরুল হুদা।৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ফরায়েজী লাল্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহীদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মরিয়ম সুলতানা শিখা, কেন্দ্র কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল হক বাবুল, আমির হোসেন মজুমদার, মোঃ আলী পাটোয়ারী, ইলিয়াস পাটোয়ারী, রাকিবুল আহসান, শামীম মুহুরী, সালেহ আহমদ, হাবিবুর রহমান মাসুম, রুবেল এবং ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধনসহ আরও অনেকে।প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুল হুদা বলেন, “সারা চৌদ্দগ্রামের বিএনপি এখন ইস্পাত কঠিন ঐক্য ধারণ করেছে।”তিনি নারীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে নারী উন্নয়নের ভবিষ্যৎ নিয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুদূরপ্রসারী উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবতা তুলে ধরেন।এ সময় তিনি বলেন, “জামায়াতে ইসলাম কোনো ইসলামিক দল নয়। তাই আপনারা বিভ্রান্ত না হয়ে দল-মত নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারি স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন এবং তারেক রহমানকে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে সহযোগিতা করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *