বিয়ানীবাজারে সেনাবাহিনী চেয়ে ইসিতে এমরান চৌধুরীর আবেদন
তোফায়েল আহমদ প্রতিনিধ মুক্তিযুদ্ধের চেতনা টিভি বিয়ানীবাজার খানা।
সিলেট-৬ আসনের বিয়ানীবাজার উপজেলায় সেনাবাহিনী মোতায়েন চেয়ে ইলেকশন কমিশন (ইসি) এবং নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি বরাবরে আবেদন করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। গত ৪ ও ৫ ফেব্রুয়ারি এই দুই আবেদন দাখিল করেন তিনি।
আবেদনে এমরান চৌধুরী উল্লেখ করেন- ‘অন্যান্য জাতীয় সংসদীয় আসনের উপজেলা পর্যায়ে সেনাবাহিনী মোতায়নের প্রক্রিয়া চলমান থাকলেও আমরা জানতে পেরেছি, সিলেট-৬ আসনের অধীন বিয়ানীবাজার উপজেলায় সেনা মোতায়ন করা হবে না। কিন্তু বিয়ানীবাজার উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত জনবহুল এলাকা। ইতোমধ্যে বহিরাগত সন্ত্রাসী প্রকৃতির অনুপ্রবেশকারীরা বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনের প্রচার-প্রচারণার বাহানায় সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অপচেষ্টা চালাচ্ছে। ফলে উপজেলাটি বর্তমানে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
এ অবস্থায় বিয়ানীবাজার উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা বিধান এবং নির্বাচনের সুষ্ঠু ও ভোট