স্বতন্ত্র প্রার্থী ডা. রফিকুল ইসলাম খানের নির্বাচন বয়কট

মানিকগঞ্জ প্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া) আসনের মোটরসাইকেল প্রতীকধারী স্বতন্ত্র প্রার্থী ডা. রফিকুল ইসলাম খান (ডক্টর রফিক) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছেন। ৮ই ফেব্রুয়ারি ২০২৬ ইং, রবিবার দুপুরে নিজ স্বাক্ষরিত এক পত্রে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া) আসনের নির্বাচন থেকে তিনি বয়কট করছেন।অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, রিটার্নিং কর্মকর্তার নিকট একাধিকবার বিভিন্ন অভিযোগ সম্পর্কে অবগত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। রিটার্নিং অফিসারের সঙ্গে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি নানা সমস্যার কথা তুলে ধরেন, কিন্তু আজ পর্যন্ত তার কোনো অভিযোগের প্রতিকার হয়নি। এমনকি প্রতিকারের জন্য কোনো উদ্যোগও গ্রহণ করা হয়নি।তিনি আরও অভিযোগ করেন, ভোটারদের মধ্যে ভয়-ভীতি ও সংশয় দূর করতে এবং নির্বাচনের মাঠে সমতা ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।ডা. রফিকুল ইসলাম খান বলেন, “আমি প্রহসনের নির্বাচনের সঙ্গে নিজেকে আর জড়াতে চাই না। তাই আমি এই নির্বাচন বর্জন করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *