ফুলপুরে গাড়ি ও মোটরসাইকেল যাচাই-বাছাই অভিযান

মো:ফজলুল হক নয়ন,ফুলপুর,ময়মনসিংহ.

ফুলপুরে আইনশৃঙ্খলা রক্ষায় গাড়ি ও মোটরসাইকেল যাচাই-বাছাই অভিযান পরিচালনা করছে ফুলপুর থানা পুলিশ। ০৭/০২/২০২৬ ইং তারিখে ফুলপুর–শেরপুর সড়কের গোল চত্তরে ফুলপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চলাচলকারী বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয় এবং সম্ভাব্য বিস্ফোরক দ্রব্য বহনের বিষয়েও তল্লাশি চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফুলপুর থানা অফিসার ইনচার্জ।এ সময় পুলিশ সদস্যরা সড়কে চলাচলকারী চালক ও সাধারণ জনগণকে আইন মেনে চলার আহ্বান জানান এবং নিরাপত্তা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *