শাহজাদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সম্পন্ন

মোঃগোলজার হোসেন হীরা,বিশেষ প্রতিনিধি.

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ০৬ ফেব্রুয়ারি, শুক্রবার থানাঘাট মাদ্রাসা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।মিছিলে জাতীয় ও দলীয় পতাকা, মাথায় ব্যাচ এবং লাল-সবুজের গেঞ্জি পরে বিভিন্ন ইউনিয়ন, কলেজ ও মাদ্রাসা শাখার হাজার হাজার কর্মী অংশগ্রহণ করেন।উপজেলা ছাত্রশিবিরের পূর্ব সভাপতি আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রেজওয়ানুল্লাহ শোয়াইব। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির, সহকারী অধ্যাপক মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সাইফ মোস্তাফিজ।এছাড়া বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের মাদ্রাসা সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রশিবিরের সদস্য হাবিবুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের পশ্চিম সভাপতি সামিউল ইসলাম, পশ্চিম সেক্রেটারি রাশেদুজ্জামান, পূর্ব সভাপতি মারুফ আহমেদ এবং শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সজিব শেখ প্রমুখ।এসময় বক্তাগণ বলেন, ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রশিবিরের মূল লক্ষ্য হলো সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে একটি দুর্নীতি ও শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া। তারা একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *