নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত

সোহরাব হোসেন, স্টাফ রিপোর্টার.

নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোস্তাকিম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে রায়পুরা থানার দুর্গম চরাঞ্চলের সায়দাবাদ ও বালুচর এলাকায় সংঘর্ষের সময় মোস্তাকিম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষ ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *