ফেনীতে পিতার আকুতি:শুধু সন্তানের সঙ্গে দেখা চাই

২০২১ সালে বিবাহের পর সাফায়েত ইসলাম মেহেরাজ নামের সন্তান জন্ম নেওয়া এক পিতার অভিযোগ, তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন সন্তানকে নিয়ন্ত্রণ করছে। তিনি জানান, তার স্ত্রী ২০২৫ সালের ২৬ জুলাই তার সন্তানকে নিয়ে নিখোঁজ হয় এবং সঙ্গে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।নিখোঁজ সন্তানের পিতা সাইফুল ফেনী সালাহউদ্দিন মোড় কাটবিল্লাহ পুকুরপাড়ের বাসিন্দা, তিনি আরও জানান, “আমার ছেলে সাফায়েত ইসলাম মেহেরাজ দীর্ঘ মাস ধরে আমার কাছে নেই। শ্বশুর বাড়ির লোকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে মামলা করার হুমকি দেয়। তারা আরও জানায়, টাকা না দিলে আমার সন্তানকে ফেরত দেবে না।”তিনি আরও বলেন, “আমি শুধু আমার সন্তানের সঙ্গে মিলিত হতে চাই এবং চাই আইনি পথে দ্রুত তার সঙ্গে দেখা হোক।” এ বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *