থাইল্যান্ড যাওয়ার অনুমতি পেলেন না এপিএস মোয়াজ্জেম মিয়া

মোঃ চানমিয়া শিকদার (স্টাফ রিপোর্টার).

চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন করলে সেই আবেদন খারিজ করেছেন আদালত। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সহকারী সচিব (এপিএস) মোয়াজ্জেম মিয়ার থাইল্যান্ডে যাওয়ার আবেদন নামঞ্জুর করা হয়েছে।স্বনামধন্য একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগরীর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ তার থাইল্যান্ড সফরের আবেদন নামঞ্জুর করেন।শুনানিতে মোয়াজ্জেম হোসেনের পক্ষে আইনজীবী মোঃ রায়হান বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, মোয়াজ্জেম হোসেনকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। তিনি কোনোভাবেই আইনশৃঙ্খলা ভঙ্গ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন।আইনজীবী আরও জানান, মোয়াজ্জেম হোসেন পড়ে গিয়ে তার স্পাইনাল কর্ডে আঘাত পান। সেখান থেকে তরল (ফ্লুইড) বের হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তিনি দ্রুত থাইল্যান্ডে যেতে চান। সেখানে আগামী ১৫ ফেব্রুয়ারি তার চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে।তবে শুনানি শেষে আদালত তার আবেদন খারিজ করেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *