বিএনপি নেত্রী খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় চৌদ্দগ্রাম ৪নং ওয়ার্ডে স্মরণসভা

ঈমাম হোসেন ভূঁইয়া.

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মুন্সী।সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ বিকেলে পৌরসভার ওয়াবদা রোডে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির পৌর সভাপতি জি. এম. তাহের পলাশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, নির্বাচনী কেন্দ্র কমিটির প্রধান মো. আকতার হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান, সহ-সভাপতি শরিফুল ইসলাম দুলাল ও আব্দুল মান্নান বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. হাসান, পৌরসভা মহিলা দলের সভানেত্রী মরিয়ম সুলতানা শিখা, পৌর বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার নূপুর, ওয়ার্ড কমিটির সেক্রেটারি আব্দুল কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক জাকির হোসেন, যুবদলের সভাপতি হানিফ, কৃষক দলের মো. নাজমুল হক খোকন, স্বেচ্ছাসেবক দলের মো. লিটন, ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *