সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।রোববার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের অধিবেশনের সময় এই বৈঠক হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, উভয় পক্ষ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ়তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।বৈঠকে উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।