আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আইন মন্ত্রণালয় জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার জন্য একটি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে। তিনি বলেন, এটি শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।ফেসবুকে দেয়া পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, “জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। তাদের দায়মুক্তি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এটি প্রণয়নযোগ্য আইন এবং দেশের সংবিধান ও ইতিহাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ।”তিনি আরও উল্লেখ করেছেন, “১৯৭৩ সালে মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল। তেমনি বর্তমান পরিস্থিতিতেও আইন মন্ত্রণালয় একইভাবে একটি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে।”উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এই অধ্যাদেশ কার্যকর হলে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল যোদ্ধা তাদের কর্মের জন্য আইনি সুরক্ষা পাবেন।