মোঃ গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ৫৪তম শীতকালীন ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ যুগ্ম সম্পাদক ও হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবী নেওয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি হাজী অ্যাডভোকেট আব্দুল খালেক, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শামীমা আক্তার, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী, পোরজনা এম. এন. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়ারেছ আলী, পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম. শামীম হোসেন, মশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহির উদ্দিন, তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ পারভেজ আক্তারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।