থানা এরিয়ায় গরু প্রবেশে নিষেধ করায় চৌদ্দগ্রাম থানার পুলিশের ওপর হামলা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানার ভাউন্ডারির ভিতরে গরু প্রবেশে নিষেধ করায় দায়িত্বরত এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাহাদুর হোসেন বাদল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়, আটক বাদল পাশ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।পুলিশ জানায়, বাদল দীর্ঘদিন ধরে নিয়মিত থানার ভাউন্ডারির ভেতরে একাধিক গরু নিয়ে প্রবেশ করত। এতে থানার অভ্যন্তরের ফলজ ও ফুলের গাছসহ বিভিন্ন গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছিলএ কারণে থানা পুলিশ তাকে একাধিকবার গরু নিয়ে থানার ভিতরে প্রবেশ করতে নিষেধ করে।তবে মঙ্গলবার দুপুরে পুলিশের নিষেধ অমান্য করে বাদল আবারও একাধিক গরু নিয়ে থানার ভাউন্ডারির ভিতরে প্রবেশ করে। এ সময় দায়িত্বরত কনস্টেবল শরিফুল ইসলাম তাকে গরু নিয়ে প্রবেশে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দার উল্টো পিঠ দিয়ে কনস্টেবল শরিফুল ইসলামের শরীরে আঘাত করে। একপর্যায়ে মাথায় আঘাত করলে তিনি আহত হন।কনস্টেবল শরিফুল ইসলামের চিৎকারে থানার ভেতরে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাদলকে আটক করেন।চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম বলেন, “পূর্বেও একাধিকবার তাকে নিষেধ করা হয়েছিল। কিন্তু সে তা উপেক্ষা করে আবার গরু নিয়ে থানার ভিতরে প্রবেশ করে এবং বাধা দেওয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বলছে, দায়িত্বরত সদস্যের ওপর হামলার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *