জাহিদ হোসেন.
খুলনার দিঘলিয়া উপজেলায় নবম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ ছাত্রের নাম তানভীর ইসলাম সাকিব (১৪)। সে দিঘলিয়া এম এম মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে তানভীর দিঘলিয়া গ্রামে তার মামার বসতবাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।এ ঘটনায় তানভীরের মামা আবু সাঈদ (৩৯), পিতা-মাতার পক্ষে দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৬১৪। আবু সাঈদের মোবাইল নম্বর: ০১৯৬৫৪০৫০৮০।জিডিতে উল্লেখ করা হয়, নিখোঁজ তানভীর ইসলাম সাকিবের বয়স ১৪ বছর, গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট। নিখোঁজের পর থেকে পরিবারের পক্ষ থেকে অব্যাহতভাবে তাকে খোঁজার চেষ্টা চলছে।এদিকে, তানভীরের পরিবার ও স্বজনরা তার দ্রুত সন্ধান পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। তানভীরের বিষয়ে কেউ কোনো তথ্য জানতে পারলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।