ফুলপুরে রাস্তা সংস্কারের জোর দাবি এলাকাবাসীর

মোঃ ফজলুল হক নয়ন.

ফুলপুর পৌর শহরের তালতলা এলাকায় মুক্তিযোদ্ধা রোড নানা সমস্যায় জর্জরিত। রাস্তাটির উপরে একটি ড্রেন নির্মাণ করা হয়েছে যা রাস্তার তুলনায় অনেক উঁচু। রাস্তাটি সরু হওয়ায় মানুষ ঠিকমতো চলাচল করতে পারছে না। রিকশা, সাইকেল, ঠেলাগাড়ি এবং বেনসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে পারছে না। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছে।স্থানীয়রা অভিযোগ করেছেন যে, তারা পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগাযোগ করেছেন। স্থানীয় কাউন্সিলরও আশ্বস্ত করেছেন যে বিষয়টি দেখা হবে, তবে বাস্তবে এখানে কোনো কাজ হচ্ছে না। বিভিন্ন সময় ছোট ছোট বাচ্চা, বয়স্ক নারী ও পুরুষ উঁচু ড্রেনের পাশে থাকা গর্তের কারণে রাস্তায় চলাচল করতে পারছে না। সমস্যা বিশেষ করে রাতের অন্ধকারে আরও প্রকট।এলাকাবাসী জানিয়েছেন, তালতলার মোড় থেকে পুরাতন শহীদ মিনার পর্যন্ত রাস্তাটির দ্রুত সংস্কার দাবি করছেন। এছাড়াও, তারা জানিয়েছেন যে, যারা নির্বাচনের আগে দ্রুত এই রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করবেন, তাদেরকেই ভোট দিয়ে সমর্থন জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *