গ্রীষ্মকালীন সবজির চাষ শুরু ফুলপুরে

মো:ফজলুল হক নয়ন,ফুলপুর, ময়মনসিংহ.

শীতকালীন সবজির আমেজ কাটতে না কাটতেই শুরু হয়েছে গ্রীষ্মকালীন সবজির চাষাবাদ। ময়মনসিংহের ফুলপুরে এক সবজি উদ্যোক্তার সাথে কথা বলে জানা গেছে, শীতকালের মতই গ্রীষ্মকালীন সবজিতে চাষাবাদ করে ব্যাপক লাভবান হন তিনি। এবার বাঁধাকপি চাষাবাদ করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেভাবে নিজের সবজিগুলোকে প্রস্তুত করছেন।কৃষক দুলাল ভাই জানান, মাত্র ৬০ থেকে ৭০ দিনের মধ্যে এই সবজি উৎপাদন করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেছেন, আসছে মাহে রমজানের শেষের দিকে এইসবজি বাজারজাত করা সম্ভব হবে।উৎপাদিত সবজি স্থানীয়ভাবে ক্রেতাদের চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা শহরে রপ্তানি করা সম্ভব, যা কৃষকদের জন্য ভালো অর্থনৈতিক লাভ নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *