শেখ মফিজুর রহমান,স্টাফ রিপোর্টার.
সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (বয়স ৮৩) দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।জেলা কারাগারের বন্দি অবস্থায় তিনি শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক, সকাল ৯:২৯ মিনিটে, মৃত ঘোষণা করেন।রমেশ চন্দ্র সেন দীর্ঘ সময় রাজনৈতিক জীবনে সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা ও জনপ্রতিনিধি ছিলেন।গত বছর (২০২৪), বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও কারাগারে নেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে তিনি বর্তমানে কারাবন্দি ছিলেন।তার মৃত্যুর খবর পাওয়ার পর রাজনৈতিক এবং সামাজিক মহল শোক প্রকাশ করেছে।