নির্বাচনী প্রচারে গরম হাওয়ায় ফুলপুর-তারাকান্দা

মোঃফজলুল হক.

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণাসহ নানা কর্মকাণ্ডে জানান দিয়ে গেছে—ভোটের লড়াই হবে জমজমাট।চলছে বিরামহীন নির্বাচনী প্রচারণা। দিন-রাত সমানতালে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দোরগোড়ায়। সমাবেশ, পথসভা, উঠান বৈঠকের পাশাপাশি ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা।ভোটারদের মন জয়ের চেষ্টায় উন্নয়ন পরিকল্পনা ও নানা প্রতিশ্রুতিতে মুখর পুরো জনপদ।বিএনপির মোতাহার হোসেন তালুকদারের ধানের শীষ, বাংলাদেশ খেলাফত মজলিসের ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহর রিকশা, স্বতন্ত্র প্রার্থী শাহ শহিদ সারোয়ারের ঘোড়া, চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহর হাতপাখা ভোটের মাঠে আলোচনার টেবিলে স্থান করে নিয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিকের কলসীও আলোচনায় রয়েছে। জাতীয় পার্টির এমদাদুল হকের লাঙ্গল এবং সুপ্রিম পার্টির জুলহাস শেখের একতারা ব্যালটে থাকলেও দৃশ্যমান প্রচার চোখে পড়েনি।প্রথমবারের মতো পোস্টারবিহীন এ নির্বাচনে সাড়া ফেলেছে বিভিন্ন দলের নির্বাচনী থিম সং। সঙ্গে ছন্দে-আনন্দে গানের তালে মাইকিং আর ডিজিটাল প্রচার-প্রচারণায় যেন ফিরেছে ভোটের বসন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *