লুটুল ভূঁইয়ার নির্বাচনী জনসভা সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন

মোঃচানমিয়া শিকদার(স্টাফ রিপোর্টার)

গোপালগঞ্জ সদর–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জনাব কামরুজ্জামান লুটুল ভূঁইয়ার আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬, রোজ শনিবার, বিকাল ৩টায় গোপালগঞ্জ সদরের সুলতানশাহী কেকানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য বিশাল নির্বাচনী জনসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সুকতাইল ইউনিয়নের কেকানিয়া মাদ্রাসা বাজার সংলগ্ন কামরুজ্জামান লুটুল ভূঁইয়ার নির্বাচনী অফিসে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব ইদ্রিস শেখ।প্রস্তুতি সভায় আগামী ৭ ফেব্রুয়ারি জনাব কামরুজ্জামান লুটুল ভূঁইয়ার আগমন উপলক্ষে সুলতানশাহী কেকানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভা সফল করা, জনসভাকে জনসমুদ্রে পরিণত করা এবং প্রত্যেক অঞ্চল থেকে ব্যানার–ফেস্টুনসহ অঞ্চলভিত্তিক নেতৃত্বের মাধ্যমে সাধারণ ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।উক্ত প্রস্তুতি সভায় সুকতাইল ইউনিয়ন ও পাইককান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত বিভিন্ন শ্রেণি–পেশার নাগরিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তব্য রাখেন জনাব কামরুজ্জামান লুটুল ভূঁইয়ার ছোট ভাই জনাব রুবেল ভূঁইয়া। তিনি বলেন, গোপালগঞ্জ সদর–২ আসনের জনগণের ভাগ্য পরিবর্তনে আল্লাহর রহমতে বেকারত্ব দূর করতে এবং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আজ ও আগামীর সকল প্রজন্মকে প্রযুক্তির আওতায় এনে একটি বড় সফলতার বিপ্লব ঘটাতে চান জনাব কামরুজ্জামান লুটুল ভূঁইয়া।তিনি আরও বলেন, এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ৭ ফেব্রুয়ারি, শনিবার, বিকাল ৩টায় সুলতানশাহী কেকানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য জনাব কামরুজ্জামান লুটুল ভূঁইয়ার বিশাল নির্বাচনী জনসমাবেশে দলে দলে উপস্থিত থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।উক্ত প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং যুবসমাজের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *