চুয়াডাঙ্গা প্রতিনিধি:বায়েজিদ জোয়ার্দার.
পুরাতন মোটরসাইকেল ব্যবসায়ী রাজু চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেন। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।এর পরিপ্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতরাতে রাজু ও তার সহযোগী শাওনসহ তিনজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।