হাওর পাড়ের  ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তার চাল ও নগর অর্থ বিতরণ করলেন -এমপি কামরুল

তাহিরপুর প্রতিনিধি :-

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ২০০ জন কৃষকের মাঝে মানবিক সহায়তার চাল ও নগর অর্থ বিতরণ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। মঙ্গলবার (২৬ মে)সকাল ১১টায় তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে ২ শত জন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে,  এ মানবিক সহায়তা বিতরণ করা হয়। এ উপজেলায় মোট ৯হাজার১৫৯ জন ক্ষতিগ্রস্ত কৃষক মানবিক সহায়তা পাবেন। তাঁর মধ্যে আজ ২০০ জন ক্ষতিগ্রস্ত কৃষক সরকারি প্রণোদনা পেয়েছেন।বিতরণ সামগ্রিকের মধ্যে রয়েছে। জনপ্রতি নগদ তিন হাজার টাকা আর ১৫কেজি চাল। এমপি কামরুজ্জামান কামরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য  কামরুজ্জামান কামরুল। এসময় উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্যে রাখতে গিয়ে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, আপনারাই আমার অভিভাবক। আপনাদের সঙ্গে  নিয়েই  এলাকার উন্নয়নে কাজ করতে চাই। উন্নয়নের স্বার্থে আমাকে অনেক সময় ঢাকায় অবস্থান করতে হয়। একারণে অনেক সময় শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের ফোন রিসিভ করতে পারিনি।এ বিষয়টি কেউ অন্যভাবে নেবেন না। তিনি উপস্থিত সকলের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন।অনুষ্ঠানে আরও  উপস্থিতি ছিলেন, তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  জুনাব আলী, যুবদল নেতা  সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজ্জামিল হক  নাসরুমসহউপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী,নেতাকর্মী এবং ও ক্ষতিগ্রস্থ কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *