ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভা

মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃআজহার হোসেন.

ধর্ষক ও নারী নিপীড়কদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভা।মানববন্ধনে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশ নেন। বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি চাঁন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার উপদেষ্টা আবদুস সালাম।এসময় বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলনপরিষদ মানিকগঞ্জের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল খান, সামাজিক সংগঠন উত্তরণের সভাপতি বিমল রায়, সমাজকর্মী আমজাদ হোসেন ও আশিকুর রহমান ছানোয়ার, মানিকগঞ্জ বন্ধুসভার জ্যেষ্ঠ সহসভাপতি সোহাগ হোসেন এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আফসানা আনিকা প্রমুখ।এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, বন্ধুসভার উপদেষ্টা মাসুদ রানা এবং সামাজিক সংগঠন দিশারীর সভাপতি হাসান শিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতন হোক সমাজ, নিশ্চিত হোক ন্যায়বিচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *