ঐতিহ্যের ১৬৬ বছরে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়: পুনর্মিলনী ও লোগো উন্মোচনে চলছে ব্যাপক প্রস্তুতি

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.

ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১৬৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান ও লোগো উন্মোচনকে কেন্দ্র করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামী ২৯ মে ২০২৬, শুক্রবার সকাল ৮টায় বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বিদ্যালয়ের ঐতিহ্য, গৌরবোজ্জ্বল ইতিহাস এবং প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিবিজড়িত বন্ধনকে আরও সুদৃঢ় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। “বন্ধুর বন্ধনে একসাথে ২০২৬” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে থাকছে পুনর্মিলনী, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোগো উন্মোচনসহ নানা আয়োজন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও আয়োজক কমিটির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।আয়োজক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশে অবস্থানরত অনেক প্রাক্তন শিক্ষার্থীও অনুষ্ঠানে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। সব মিলিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠান সফল করতে নিরলসভাবে কাজ করছেন আয়োজক কমিটির সদস্য সচিব ভি.পি তাজুল। সার্বিক প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রমে তার সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। আয়োজকদের পক্ষ থেকে বিদ্যালয়ের সকল বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অনুষ্ঠানে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *