উন্নয়ন ও ঐক্যে বিএনপির ভূমিকা তুলে ধরলেন মন্ত্রী

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রেখেছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন পরিচালিত হয়।রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে তিনি বলেন, রাষ্ট্রপতি দেশের বাস্তব পরিস্থিতি যথাযথভাবে তুলে ধরেছেন। তিনি জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা, পরবর্তী সময়ে নেতৃত্ব ও দেশের অর্থনৈতিক ভিত্তি গঠনে অবদানের কথা উল্লেখ করেন।তিনি আরও বলেন, রেমিট্যান্স খাতের সূচনা, তৈরি পোশাক শিল্পের ভিত্তি স্থাপন, কৃষি ও উৎপাদন খাতের উন্নয়ন এবং প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি “বাংলাদেশী জাতীয়তাবাদ” ধারণার মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করার বিষয়টিও তুলে ধরেন তিনি।পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তার আপসহীন নেতৃত্ব দলকে শক্তিশালী করেছে এবং নারী শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদান রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *