মে দিবসে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান- খসরুল আলমতাহিরপুর প্রতিনিধি

মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন তাহিরপুর আমদানিকারক সমিতির সভাপতি, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের( সাবেক) চেয়ারম্যান  খসরুল আলম ।তিনি বলেন, শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দিনটি সকল শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। শহীদ শ্রমিকদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও, বাগলী ও বড়ছড়া শুল্ক স্টেশন এবং যাদুকাটা নদীতে কর্মরত হাজার হাজার শ্রমিকসহ উপজেলার সর্বস্তরের মানুষকে মে দিবসের শুভেচ্ছা জানান।এ সময় তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। ৮ ঘণ্টা কর্মদিবসের দাবির প্রেক্ষিতে ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা আত্মত্যাগ করেছিলেন। এরপর  ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক কংগ্রেসে এই দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১৮৯০ সাল থেকে তা বিশ্বব্যাপী পালিত হচ্ছে।উল্লেখ্য, তাহিরপুর আমদানি কারক গ্রুপের সভাপতি  খসরুল আলম। তিনি উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের (সাবেক)  চেয়ারম্যান। এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী। তাঁর পিতা সুরুজ আলীও সাবেক চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *