পীরগঞ্জে কালবৈশাখী ঝরো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃমোস্তাফিজুর রহমান,পীরগঞ্জ (ঠাকুরগাঁও). ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কালবৈশাখী ঝরো হাওয়ায় ফসলের ক্ষেত, গাছপালা অপূরণীয় ক্ষতি হয়েছে। গত শনিবার রাতে হঠাৎ কালবৈশাখী ঝরের কারণে পীরগঞ্জ- রানিশংকৈল মহাসড়কের চৌধুরী মার্কেট সংলগ্ন শতবর্ষী একটি জাম গাছটি উপরে গেছে সড়কের ওপর। এতে কয়েক ঘন্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পড়ে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় গাছের ডালপাল কেটে দেওয়ায় যানচলাচলে স্বাভাবিক হয়। এদিকে কৃষকের ভুট্টা, সবজি সহ বিভিন্ন ফসল জমিতে লুটিয়ে পড়েছে। বৃষ্টিপাতে জমিতে পানি জমে গিয়ে সবজির ক্ষতি হয়েছে । কৃষকরা জানায় লক্ষ্যমাত্রার অর্জিত ফসল বিনষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি দপ্তর ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ নির্ণয় করছেন। সম্প্রতি ইত্য সময়ে হটাত ভারি বৃষ্টি ও ঝরো হাওয়ায় ব্যাপক ভাবে ফসলের ক্ষেত ক্ষতি হয়। এছাড়াও আম ও লিচুর বাগানে বাগানে থর থর করে পড়ে আছে গুটি গুটি আম ও লিচু । আম বাগানের মালিকগন দুশ্চিন্তায় পড়েছে। ফলজ বাগান ব্যবসায়ীরা জানান তাদের লক্ষ্যমাত্রা ভেস্তে যাওয়ার মতোই । ক্ষতিগ্রস্ত বিষয়ে কৃষি দপ্তরের সহকারী কৃষি অফিসারদের নিকট জানতে চাইলে বলেন উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *