রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি প্রধান কার্যালয় ও রাজশাহী জোনের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়

 সম্মানিত সভাপতি (অব: ডিজিএম) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব  মোঃ মুখলেছুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চলতি বছরে অবসরপ্রাপ্ত যেসব কর্মকর্তা-কর্মচারী হজ্জ পালনে সৌদি গমন করবেন তাঁদের সম্বর্ধনা দেয়া হয়।সভার শুরুতে কুরআনুল করীম হতে তেলোয়াত করেন অব: এসপিও জনাব আবেদ আলী ।।অদ্যাবধি অবসরপ্রাপ্ত ও কর্মরত যে সকল কর্মকর্তা- কর্মচারী মৃত্যু বরণ করেছেন তাঁদের রুহের মাগফিরাত কামনা  এবং যারা অসুস্থ অবস্থায় রয়েছেন  তাদের কে সুস্থতার জন্য  দোয়া করা হয় ।।সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি (অব: মহাব্যবস্থাপক) জনাব মোঃ রফিকুল আলম চৌধুরী ও প্রাক্তন সভাপতি বর্তমানে উপদেষ্টা মণ্ডলীরর অন্যতম  সদস্য (অব: মহাব্যবস্থাপক )জনাব মোঃ সাজাম্মুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন সকলের নিকট শ্রদ্ধেয় ও অতি পরিচিত ব্যক্তিত্ব কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক (অব: ডিজিএম )জনাব মোঃ আব্দুল ওয়াছেক সহ কার্যনির্বাহী কমিটির সম্মানিত নির্বাহী সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃন্দ।এবছর জনাব মোঃ আমজাদ হোসেন ও মোঃ তসিকুল আলম স্বপরিবারে হজ্জে যাচ্ছেন তাঁদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয় এবং তাঁদের জন্য দোয়া করা হয় – আল্লাহ্ পাক উনাদের হজ্জকে সহজ ও কবুল করুন-আমীন।।আজকের সভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সার্থ সংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *