ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু,পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধ মারা গেছেন। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৬৫ বছর।পুলিশ ও হাসপাতালের সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ (গোগত) এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় রোববার রাতেই মৃত্যু হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রতেপ চন্দ্র দাস জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।পরিচয় শনাক্ত না হলে, আইন অনুযায়ী মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে হস্তান্তর করা হবে। স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *