শেখ মফিজুর রহমান,স্টাফ রিপোর্টার.
গাজীপুরের চান্দনা এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি রাজধানী পরিবহনের বাস ওই পথচারীকে ধাক্কা দিলে তিনি বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।