পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

মোঃমোস্তাফিজুর রহমান,পীরগঞ্জ(ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্য বিষয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ আয়েশা আক্তার। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীয়ের সাবেক আমীর বাবলুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা তথ্য কর্মকর্তা মোছাঃ মুন্নি আক্তার প্রমুখ।সভা শেষে উদ্যোক্তা ও সাহসিকতার অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করেন গীতা রানী রায়।আয়োজিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের স্টাফ, অন্যান্য এনজিও সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *