ফুলপুরে তিন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃফজলুল হক নয়ন.

ফুলপুরে তিনটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।অভিযান চলাকালে জ্বালানি সরবরাহ সংক্রান্ত সরকারি পরিপত্র দৃশ্যমান স্থানে টানানো আছে কি না তা যাচাই করা হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্য ও বিক্রয় সীমা মেনে জ্বালানি বিক্রি করা হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়।পরিদর্শনে দেখা যায়, সংশ্লিষ্ট তিনটি ফিলিং স্টেশনেই নির্ধারিত দামে জ্বালানি বিক্রি করা হচ্ছে। এছাড়া প্রতিটি স্টেশনে পর্যাপ্ত জ্বালানির মজুত রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *