চৌদ্দগ্রামে ডিস্ট্রিবিউটর ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া মাহফিল

ইমাম হোসেন শরীফ.

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বাজারের কাচ্চি প্যালেস রেস্টুরেন্টে ৫০ জন ডিস্ট্রিবিউটরের পরিচালক ও ব্যবসায়ীর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেসার্স এন আর এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ বদিউল আলম নোমান খাঁ। তিনি বলেন, “ব্যবসা প্রতিষ্ঠান একটি শিল্প এবং জাতির মেরুদণ্ড। এই ব্যবসায়ের উদ্যোক্তা আপনারা। নিজের অধিকার আদায়ে সুসংগঠিত থাকা অত্যন্ত জরুরি। চৌদ্দগ্রাম ডিস্ট্রিবিউটর ঐক্য পরিষদের সকল সদস্যকেই নিজেদের কল্যাণে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স আমিন টেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম।বাতিসার রহমানিয়া স্টোরের স্বত্বাধিকারী মোঃ জয়নাল আবদিন সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মেসার্স মালেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আলমগীর হোসেন, মেসার্স মামা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাজী মোঃ জুবায়ের হোসেন, এস আই ট্রেডার্স-এর পরিচালক মোঃ আব্দুল মন্নান ব্যাপারী, আর এফ এল কোম্পানির ডিলার মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া, মিয়াজি এন্টারপ্রাইজের মোঃ আব্দুল হালিম মিয়াজী, বিসমিল্লাহ ট্রেডার্সের জহিরুল ইসলাম রিঙ্কু, মা বাবার দোয়া ট্রেডার্সের মোঃ মোয়াজ্জেম হোসেন, মাইনুদ্দিন ট্রেডার্সের মোহাম্মদ মাইনুদ্দিন, নুরজাহান এন্টারপ্রাইজ-এর মোঃ হাবিবুর রহমান, জিসান এন্টারপ্রাইজের মোহাম্মদ কাউসার, কে এস ট্রেডার্স-এর আব্দুল কাদের, পরিচয় ট্রেডার্সের কামরুল হাসান রুমেল, এবং মেসার্স রোকেয়া এন্টারপ্রাইজের মোঃ শাকিল মোল্লা।এছাড়াও উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউটার ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ।আলোচনা শেষে দেশ, জাতি ও শিক্ষাব্যবস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *