সিলেটে মন্ত্রিসভা প্রতিনিধি সভা: বাজার, প্রবাসী ও বর্ষা প্রস্তুতি বিষয়ে আপডেট

ব্যক্তি খাতে কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।কর বাড়ানো নিয়ে অর্থমন্ত্রীর একটি মন্তব্যের প্রসঙ্গে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য ভুলভাবে মিডিয়ায় এসেছে। বাংলাদেশে ট্যাক্স জিডিপির রেশিও অনেক কম। আশাপাশের সব দেশে অনেক বেশি। বাংলাদেশে এই রেশিও কম হওয়ার কারণে আমাদের যা রাজস্ব আদায় হয় তা সরকারের খরচ মেটাতে চলে যায়। উন্নয়নে ব্যয় করা সম্ভব হয় না। তাই অর্থমন্ত্রী ট্যাক্স জিডিপির রেশিও বাড়ানোর কথা বলেছেন। ব্যক্তি খাতে কর বাড়বে না।শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। মতবিনিময় সভায় প্রবাসী, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানিসম্পদ মন্ত্রী শজিদউদ্দিন চৌধুরী এ্যানি অংশ নেন।মতবিনিময় সভা শেষে বাণিজ্য মন্ত্রী বলেন, রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। প্রথম দু’একদিন লেবুসহ কয়েকটি পণ্যের দাম অহেতুক বেড়ে গিয়েছিলো। এখন আবার আগের অবস্থায় চলে এসেছে।বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কাছে মুক্তবাণিজ্য (ফ্রি ট্রেড) চুক্তির বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানান।তিনি বলেন, ঈদের আগেই শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করা হবে।এ সময় প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেন, বন্ধ থাকা বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে। আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্পেনে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স যথাসময়ে পৌঁছে দেওয়ার বিষয়েও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানান মন্ত্রী।অন্যদিকে,পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারে কাজ চলছে। এ কাজে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, জিরো টলারেন্স নীতিতে সরকার কাজ করছে। দেশকে দুর্নীতিমুক্ত করা সরকারের বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন।তিনি আরো বলেন, পাহাড়ি অঞ্চলের কারণে সিলেট অঞ্চলে প্রতিনিয়তই ঢলের পানি আসে। এ কারণে বর্ষায় এখানে বন্যা হয়ে যায়। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চালেঞ্জ মোকাবেলায় আমাদের কিছু প্রকল্প চলমান আছে। নতুন আরও কিছু প্রকল্প নেওয়া হচ্ছে। এছাড়া যৌন নদী কমিশনেও আলোচনা হচ্ছে। এখানে দ্রুত যেসব কাজ করা প্রয়োজন তা করা হবে।মতবিনিময় সভা শেষে বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী নদীভাঙনকবলিত সুরমা ও চেঙ্গার নদী এলাকা পরিদর্শন করেন। এ সময় সার্কিট হাউসে উপস্থিত নবনির্বাচিত সিসিকের প্রশাসক কাইয়ুম চৌধুরী,জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম মহোদয়,সিলেট ৩ আসনের নবনির্বাচিত এমপি এম এ মালিক,সিলেট ৬ আসনের নবনির্বাচিত এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী,মহানগর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক,এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পরে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *