পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া জেলায় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল আলিম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি.

অদ্য ২২ ফেব্রুয়ারি, রোববার সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে কুষ্টিয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে জেলার রাজনৈতিক, ব্যবসায়িক ও পরিবহন নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীদের সঙ্গে পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (কুষ্টিয়া-০৩) জনাব মুফতি আমির হামজা, এমপি মহোদয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়।মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া এবং জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), কুষ্টিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *