রমজানকে সামনে রেখে টঙ্গীর সাতাশ রোডে টিসিবির সুলভ মূল্যের পণ্য বিক্রি, স্বস্তি নিম্নআয়ের মানুষের মাঝে

শেখ মফিজুর রহমান, স্টাফ রিপোর্টার.

পবিত্র রমজান উপলক্ষে গাজীপুরের টঙ্গীর সাতাশ রোড এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। নির্ধারিত সময়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক পৌঁছালে এলাকায় উপকারভোগীদের দীর্ঘ সারি দেখা যায়।সরকারি নির্দেশনা অনুযায়ী স্বল্প আয়ের পরিবারের মাঝে নির্ধারিত কার্ডের ভিত্তিতে ভোজ্যতেল, চিনি, মসুর ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বেচ্ছাসেবক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পণ্য বিতরণ চলছে। অনেকেই জানান, বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় টিসিবির এ উদ্যোগ তাদের জন্য বড় সহায়ক হয়ে উঠেছে।স্থানীয় বাসিন্দারা বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা বেড়ে যায়। এমন সময়ে সরকার পরিচালিত এ কার্যক্রম নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানজুড়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম অব্যাহত থাকবে। সুষ্ঠু বণ্টন ও ভোগান্তি এড়াতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *